1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন? দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য কাটিয়ে উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে এক সেমিনার বার্ষিক পরিদর্শনে নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী রাজবাড়ীর পাংশা উপজেলায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, আহত অন্তত ১০ ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং কর্মসংস্থানের সংকটে পিছিয়ে ছিল নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু রাজশাহীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন।

চাঁপাই নবাবগঞ্জ শিবগঞ্জের আশ্রয়নবাসীর মাছ চাষের মাধ্যমে কর্মসংস্থানের দাবি – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৩৩৫ বার পঠিত

চাঁপাই নবাবগঞ্জ শিবগঞ্জের আশ্রায়নবাসীর মাছ চাষের মাধ্যমে কর্মসংস্থানের দাবি ।  সোমবার (১৫ আগস্ট )

মোস্তাফিজুর রহমান ঃরাজশাহী ব্যুরো চীফ

সোমবার (১৫ আগস্ট ) শিবগঞ্জের রানিহাতিতে অবস্থিত আশ্রায়ন -২ প্রকল্পের ১৩০ টি পরিবার মাছ চাষের মাধ্যমে কর্মসংস্থানের দাবি নিয়ে প্রায় ৭৫ জনের স্বাক্ষরিত আবেদন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিল করেছেন মর্মে জানা যায় । তথ্যমতে শিবগঞ্জ উপজেলার রানিহাতি বাজারে অবস্থিত রানিহাটি কলেজের সামনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার আশ্রায়ন প্রকল্প -২ এর অধীনে ১৩০ টি পরিবার রয়েছে । পরিবারগুলো অসহায় ও দুস্থ হওয়ার কারণে এবং তাদের কোনো কর্মসংস্থান না থাকায় বেশিরভাগ সময় অনাহারে অর্ধাহারে দিনযাপন করছেন । আশ্রায়ন প্রকল্পের তিনদিকে বিশাল এলাকাজুড়ে সরকারিভাবে পুকুর খনন করা হয়েছে । যা মাছ চাছের জন্য উপযোগী । সে কারণে তারা মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হতে চাই । আশ্রায়নের পরিবারের সদস্যগণ সংশ্লিষ্ঠ বিভাগের সাথে আলোচনা করে একটি সমিতি গঠন করেছেন । উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ঠ উপজেলা মৎস্য অফিসারের সাথে আলোচনা করে যদি ওই পুকুরে মাছ চাষের সুযোগ করে দেন তাহলে তারা জীবিকা নির্বাহের পথ পাবে । আর অন্যদিকে সরকারও রাজস্ব আদায়ের সুযোগ পাবে । আশ্রায়ন প্রকল্পের বাসিন্দাগণ জানান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অসুস্থ অবস্থায় মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন । তিনি সুস্থ হওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবেন মর্মে সহকারী কমিশনার ( ভূমি ) তাদেরকে জানান

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD