1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

মেহেরপুরে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

মেহেরপুরে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি
গত ১৪ সেপ্টেম্বর গোপালগঞ্জের নিজ বাড়ি যাওয়ার পথে গাড়ী বহরে আওয়ামী লীগ সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুরুতর আহত বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি এস এম ফেলানীসহ সকল আহতদের সুস্থতা কামনা এবং নিহত কেন্দ্রীয় কমিটি ক্রীয়া সম্পাদক শওকত আলী দিদারসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) বিকেল ৫টার সময় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীতে এ দোয়া মাহফিল অনুষ্ঠান হয়।

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমুল হোসেন মিন্টু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আহমেদ রাজিব খান, মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শহিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, মুজিবনগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুল আলম, মুজিবনগর স্বেচ্ছাসেবদলের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, মেহেরপুর সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান মাহফুজ, মেহেরপুর জেলা জাসাসের সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ।

মেহেরপুর সদর উপজেলার সদস্য সচিব ইলিয়াস হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বারাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদিন, শ্যামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশাদুল জামান আসাদ, আমঝুপি ইউনিয়ান স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ।

পরে দোয়া পরিচালনা করেন আনসার জামে মসজিদের ইমাম সাব্বির হোসেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD