1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

গোয়ালন্দে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

গোয়ালন্দে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ

মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে শাহিন শেখ নামে এক সৌদি আরব প্রবাসীর বাড়িতে জমি-জমা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা, ভাঙচুর ও প্রবাসীর বৃদ্ধা মাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার উজানচর ইউনিয়নের গফুর মন্ডল পাড়া গ্রামে।

এ ঘটনায় প্রবাসীর স্ত্রী রত্না পারভীন দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন।

উল্লেখিত দুই অভিযুক্ত হলেন গফুর মন্ডল পাড়ার শফি শেখের ছেলে নাঈম শেখ(২৬) এবং ফরিদপুর কোতোয়ালি থানার কামারডাঙ্গি গ্রামের লাল মিয়া খাঁর ছেলে শুকুর আলী খাঁ (৪০)।

অভিযোগ সূত্রে জানা গেছে , অভিযুক্ত বিবাদী নাঈম শেখ ও প্রবাসী শাহিন শেখের বাড়ি পাশাপাশি। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। পৈত্রিক সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছে। শাহিন বিদেশ চলে যাওয়ার পর হতে নাইম মাঝেমধ্যেই বিভিন্নভাবে শাহিনের পরিবারের উপর অন‍্যায় অত‍্যাচার করতে থাকে। এর জের ধরে বিবাদীদ্বয় গত ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর ১২ টার দিকে অজ্ঞাত আরও ৪/৫ জনকে সাথে নিয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে শাহিনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় হামলায় নিষেধ করলে হামলাকারীরা শাহিনের বৃদ্ধ মা মাজেদা বেগম(৭০) কে বেধড়ক মারপিট করে জখম করে।

হামলাকালে দুষ্কৃতিকারীরা রাম দা দিয়ে শাহিনের টিনের ঘরের বেড়া কুপিয়ে ছিন্নভিন্ন করে দেয়।

এ সময় বাড়িতে থাকা শাহিনের মা ও স্ত্রীর আর্ত চিৎকারে আশেপাশের লোকজন আসলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

প্রবাসী শাহিনের ভুক্তভোগী স্ত্রী রত্না পারভীন বলেন, বাড়িঘর ভাঙচুর করার পরেও এখনো তারা ভয়ভীতি দেখাচ্ছে। আমরা হামলার ন্যায় বিচার সহ আমাদের জীবনের নিরাপত্তা চাই।

গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, এ ব‍্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ ব‍্যাপারে পরবর্তীতে ব‍্যাবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD