1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

ইচ্ছে গেছে মরে – মহসিন আলম মুহিন

  • প্রকাশিতঃ বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২০৫ বার পঠিত

ইচ্ছে গেছে মরে

মহসিন আলম মুহিন

ইচ্ছে গেছে মরে আমার! ইচ্ছে গেছে মরে,
ঘর বাঁধিনি, ঘুরে বেড়াই-কানা গলি ধরে।।
ছোট্ট বেলার খেলার সাথী চঁড়ুইভাতির ছলে,
বলেছিলো থাকবে আপন, একালে-ওকালে।।
কখন যেন বড় হলো! তাল গাছেরই মতো,
কেমনে বলো রাখি তারে! নেই সামর্থ্য এতো।।
হঠাৎ একদিন ঘটক মশাই, খবর নিয়ে এলো,
তারপরেতে, ময়না পাখি সেই যে উড়াল দিলো।।
কত কাঁদি, কত খুঁজি, আর কি পাওয়া যায়,
উজান গাঙের নাইয়া-এখন ভাটির পানে ধায়।।
দুঃখে ভরা হৃদয় খানি, এখন গড়ায় পথে পথে,
নাওয়া-খাওয়া, দ্বীন-দুনিয়া, সবই উল্টোরথে।।
চেহারাতে বিচ্ছিরি ভাব, মনে আগুন জ্বলে,
ইচ্ছে গুলো মরে গেছে কষ্টের জাতাঁকলে।।
প্রেমের মরা জীবন ধরা, ভাল্লাগে না ছাই,
অঙ্গ জুড়ে চিতার আগুন! বিরহের গান গাই।।
লাইলীর প্রেমে মজনু মরে! প্রেম সাগরের জলে,
কৃষ্ণ প্রেমে রাধা ঝোলে! তমালের ডালে।।
এমন মরা মইরো না কেউ, সাধের দুনিয়ায়,
সব কিছু যায় রসাতলে-রিক্তের বেদনায়।।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD