1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

সাভারে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাংচুর, লুট। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২০৫ বার পঠিত

সাভারে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাংচুর, লুট

সটাফ রিপোর্টার অভি খায়রুল ইসলাম সাভার

ঢাকার সাভারে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করার ঘটনায় ভুক্তভোগী আদালতে মামলা করে এখন প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা ওই ব্যবসায়ীকে খুঁজে বেড়াচ্ছেন। যে কারণে নিরাপত্তাহীনতায় রয়েছেন ব্যবসায়ীর পরিবার। এমনি অভিযোগ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন ভুক্তভোগী।
জানাগেছে, পৌর এলাকার আব্দুল হাকিমের ছেলে ব্যবসায়ী সোহরাব হোসেনের সাথে পূর্বশত্রুতা ছিল একই এলাকার আব্বাস উদ্দিন, আলামিন, হিমেল, আফতাব, বিল্লালসহ এদের অনেকের সাথে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর পটভূমি পরিবর্তনের সুযোগে এরা ওইদিনই সন্ধ্যার আগে হামলা চালায় ব্যবসায়ী সোহরার হোসেনের বাড়িতে। এ সময় দুর্বৃত্তরা বাড়ির আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রীসহ সমস্ত মালামাল ভাংচুর করে। আলমারী ভেঙ্গে স্বর্ণের গহনা, নগদ টাকাসহ প্রায় ৯লাখ টাকার মালামাল লুট করে নেয়।
সোহরাব হোসেন আরও বলেন, আমার স্ত্রী শারমিন আক্তারকে টেনে হিচড়ে নিয়ে মারধর ও বিবস্ত্র করে শ্লীলতাহানির চেষ্টা করে।
পরে দুর্বৃত্তরা পাশেই ছোট ভাই আশরাফ উদ্দিনের বাড়িতেও হামলা করে ভাংচুর করে। তখন ছোট ভাইয়ের স্ত্রী তানজিল হক তন্দ্রা বাধা দিলে হামলাকারীরা তাকেও মারধরের পর বিবস্ত্র করে শ্লীলতাহানীর চেষ্টা করে।
তখন তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা চলে যায়। এঘটনায় ব্যবসায়ী সোহরাব হোসেন সাভারের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করেছেন।
তিনি গণমাধ্যমকে আরও জানান, মামলা দায়েরের পর থেকে অভিযুক্তরা ক্ষ্রীপ্ত হয়ে সোহরাব হোসেন ও তার পরিবারকে আবারো হামলা করার চেষ্টা করে। এছাড়াও সোহরাব হোসেনকে ছাত্র হত্যার মামলায় ফাঁসিয়ে দেবে বলে হুমকী দেয় আব্বাস, আলআমিন ও হিমেল। এ ধরনের হুমকীর কারণে নিরাপত্তাহীনতায় রয়েছেন সোহরাব ও তার পরিবারের সদস্যরা।
এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার ও পুলিশের উর্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সোহরাব হোসেন।
এ ঘটনায় অভিযুক্তদের সাথে কথা বলতে গেলে সংবাদকর্মীদের তারা কোন বক্তব্য দেননি।
এলাকাবাসীদের অনেকেই জানান, আব্বাস, আলআমিন, হিমেল, আফতাব ও বিল্লাল সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ও পৌর আওয়ামী লীগের সদস্য কাউন্সিলর রমজান আহমেদের অনুসারী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD