1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

সোনাপুর বাজারে দোকানপাট ভাংচুরের তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, পুলিশ সুপারের নিকট অভিযোগ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

সোনাপুর বাজারে দোকানপাট ভাংচুরের তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, পুলিশ সুপারের নিকট অভিযোগ।

জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে সংখ্যালঘু সম্প্রদায়ের দোকান ভাঙচুর করে জায়গা দখলের সংবাদ সংগ্রহের সময় সংবাদকর্মীর উপর নগ্ন হামলা সংঘটিত হয়। এবিষয়ে সংবাদকর্মী জেলা পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে দোকানপাট ভাংচুরের তথ্য সংগ্রহে গিয়ে মারধরের শিকার হয়েছে জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি সমীর কান্তি বিশ্বাস।

সন্ত্রাসী কর্তৃক লাঞ্চিত সংবাদকর্মী সমীর কান্তি বিশ্বাস জানান, “গতকাল শুক্রবার সোনাপুর বাজারে দোকান ভাংচুর ও দখলের খবর পেয়ে আমি তথ্য সংগ্রহের জন্য গেলে ভাংচুরের নেতৃত্বে থাকা মৃত হাচেন আলীর ছেলে সেলিম ( ৪২) আমার উপর চড়াও হয়ে শাটের কলার চেপে ধরে কিলঘুরি মারতে থাকে। এরপর আমাকে জোরপূর্বক বিএনপি নেতা রফিকুল ইসলাম বাচ্চুর সোনাপুর বাজারের অফিসে আটকিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে। নবাবপুরে সাংবাদিকতা করতে হলে তার নিকট থেকে অনুমতি নিতে হবে বলেও হুমকি প্রদান করে।”

আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই সোনাপুর বাজারে একাধিক সরকারী জায়গা দখল হয়েছে। বাজারের ডাস্ট বিনের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ নির্মাণ সহ একাধিক সরকারী জায়গা দখল হয়েছে।

হামলার বিষয়ে সমীর কান্তি বিশ্বাস রাজবাড়ী পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD