1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত

শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪০ বার পঠিত
শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
হিন্দু ধর্মালম্বীদের অন্যতম বড় উৎসব শারদীয়  দুর্গাপূজা উদযাপন  উপলক্ষে মাগুরার শ্রীপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ, শ্রীপুর প্রেসক্লাবের আহ্বায়ক ড. মুসাফির নজরুল, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. রাহাত, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খাঁন, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছা. পান্না খাতুন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক পরিষদের সভাপতি অপূর্ব মিত্র, পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, উপজেলা আইসিটি কর্মকর্তা আহমেদ মাহফুজ, বিআরডিবি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার দেলোয়ার হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নারগিস পারভীন, থানার এসআই রামপ্রসাদ, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার তাসমীম ফেরদৌসী মিম, নাকোল ইউপি’র প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রথীন্দ্রনাথ রায়, গয়েশপুর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি সনৎ কুমার প্রমুখ।
প্রস্তুতি সভায় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ১৩৫ টি পূজামন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD