1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

জয়পুরহাটের রেলক্রসিংয়ে ট্রাকের সাথে ট্রেনের সংঘর্ষ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮২ বার পঠিত

জয়পুরহাটের রেলক্রসিংয়ে ট্রাকের সাথে ট্রেনের সংঘর্ষ।

মোঃ শাহাবউদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি

জয়পুরহাটে রেলক্রসিং পারাপারের সময় লাইনের উপর বন্ধ হয়ে যাওয়া একটি ট্রাকে ট্রেনের ধাক্কা লেগেছে। এতে ওই ট্রাকটি দুমড়ে মুচড়ে গিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার পুরানাপৈল রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচবিবি থেকে পানিকচু নিয়ে একটি ট্রাক জয়পুরহাটের দিকে আসছিল। পথে পুরানাপৈল রেলগেট ক্রস করার সময় লাইনের উপর উঠে ইঞ্জিন বন্ধ হয়ে যায় ট্রাকটির। সেসময় পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনও চলে আসলে ট্রাকের ড্রাইভারসহ অন্যান্য লোকজন লাফিয়ে সেখান থেকে চলে যান। এরপর ট্রেনটি ট্রাকে ধাক্কা দিয়ে কিছু দূরে গিয়ে থেমে যায়। এতে দুমড়ে মুচড়ে যায় ট্রাকটি।

পুরানাপৈল রেলগেট ম্যান ইমরান হোসেন বলেন, ট্রাকটি রেলক্রসিংয়ে এসে বন্ধ হয়ে যাওযার পরে ট্রেন চলে আসে। এরপর রেলক্রসিয়ের আইল্যান্ড অধের্ক ফেলানো গিয়েছে। আর অর্ধেক ফেলানো যায়নি। তারপর লাল পতাকা নিয়ে ১০০ গজ সামনে যাই। দ্রুতগতির ট্রেনটি ধীরগতি দিতে দিতে এসে ট্রাকে ধাক্কা লাগে।

জয়পুরহাট রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশের ক্ষতি হলেও হতাহতের কোন খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর সেখানে ১০ থেকে ১৫ মিনিট পরে ট্রেনটি ছেড়ে যায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD