1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

পাগল মন – শাহজালাল সুজন 

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

পাগল মন

শাহজালাল সুজন

মনটা আমার অনেক পাগল আবোল তাবোল বলি,
মিথ্যার গলায় লাগায় দড়ি সত্যের পথে চলি,
হোঁচট খেলেও পাইনা ব্যাথা অভ্যাস হয়ে গেছে,
মিথ্যাবাদীর ধার ধারিনা সত্যের জয়ে নেচে।
আমি স্বাধীন আমার রাজ্যে আমিই মুরিদ করি,
মানুষ বানাই পাপী লোভকে শক্ত মুঠোয় ধরি।
মন মহাজন সদাই বিরাজ আলো জ্বেলে থাকে,
দ্বন্দ্ব বিভেদ পুড়িয়ে দিই কুণ্ডলীর ওই বাঁকে।
অনেক মাজার মনের ভেতর মন্দির একটা আছে,
ফুল দিয়ে তাই পূজা করি পাঞ্চাতনের গাছে।
সভ্য মানুষ দূরে থাকো উলঙ্গ মন নিয়ে,
পাগল মনটা বাঁধবে তোমরা ক্যামনে বেড়া দিয়ে?
নীতির ক্ষয়ে মনুষ্যত্বে শিকল পড়া দেখি,
লেবাছ দিয়ে সত্য ঢাকে কাজে আসল মেকি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD