1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

পবা উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

পবা উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

জিয়াউল কবীর : রাজশাহীর পবা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সোহরাব হোসেন। এসময় সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়। এছাড়াও এদিন পবা থানা অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাত করেন সাংবাদিকবৃন্দ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে বর্তমান সময়ে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ দৃষ্টি আকর্ষণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে বিদ্যালয়গুলোতে বিশেষ নজরধারী, অভিযান পরিচালনা, দুর্নীতি-অনিয়ম প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সোহরাব হোসেন, উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঠিক, বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশন এবং সার্বিক বিষয়ে সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, পবা প্রেক্লাবের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী নাজমুল ইসলাম, সম্পাদক ও দৈনিক সানশাইন পত্রিকার স্টাফ রিপোর্টার সরকার দুলাল মাহবুব, দৈনিক নতুন প্রভাত পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক সোনার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার জাহিদ হাসান পলাশ, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার পবা প্রতিনিধি ইউসুফ চৌধুরী, দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার সবুজ হোসেন, দৈনিক নতুন প্রভাত পত্রিকার স্টাফ রিপোর্টার দিনার আহম্মেদ, দৈনিক সানশাইন পত্রিকার স্টাফ রিপোর্টার জিয়াউল কবির স্বপন, দৈনিক রাজশাহী সংবাদ পত্রিকার পবা প্রতিনিধি জিয়াউল হক, দৈনিক উত্তর কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার অসিত কুমারসহ সাংবাদিকবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD