1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহীতে নদী বাঁচাতে “বিশ্ব নদী দিবসে” মানববন্ধন ও সমাবেশ। দৈনিক নয়া কণ্ঠ                        

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

রাজশাহীতে নদী বাঁচাতে “বিশ্ব নদী দিবসে” মানববন্ধন ও সমাবেশ।

মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী পবা প্রতিনিধি

বাঁচলে নদী, বাঁচবে দেশ, ফুলে ফসলে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  রাজশাহীতে বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে নগরীর জিরোপয়েন্টে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)  রাজশাহী কমিটির আয়োজনে ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সহযোগিতায় এ কর্মসূচী পালিত হয়।

এসময় দেশের সকল নদী রক্ষার্থে অন্তর্বর্তীকালীন উপদেষ্টাদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, আন্তঃসীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার রয়েছে। তাই আর কোনো বৈষম্য ও দুর্নীতি মেনে নেওয়া যাবে না। নদীর কোল ঘেষে গড়ে ওঠা বাঁধ ও তীরবর্তী পাড়গুলোতে কিছু অসাধু ব্যবসায়ী জবরদখল করে নিজেদের ব্যবসা গড়ে তুলেছে। যার ফলে নদীর পানি দূষিত হওয়ার পাশাপাশি নদীর ভারসাম্য নষ্ট হচ্ছে।

তারা বলেন, নদী বিলিন হওয়া থেকে ও নদীকে বাঁচাতে সকলকে সচেতন হতে হবে। আর কেউ যেন অবৈধভাবে নিজেদের ক্ষমতার অপব্যবহার করে নদী ভরাট করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে এ আন্দোলন আরও কঠোর হবে বলেও হুশিয়ারি দেন তারা।

 

মানববন্ধন থেকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, রাজশাহী জেঊলার অর্থ সম্পাদক কে. এম জোবায়েদ হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়। সেই সাথে আর কাউকে যেন মিথ্যা মামলার স্বীকার হয়ে হয়রানি হতে না হয় সে বিষয়ে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম মিজানুর রহমান, রাজশাহী জেলা কমিটির সভাপতি জামাত খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD