1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

রূপগঞ্জের কাঞ্চন সেতুর টোল আদায় বন্ধের দাবীতে ছাত্র-জনতার বিক্ষোভ  সড়ক অবরোধ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

রূপগঞ্জের কাঞ্চন সেতুর টোল আদায় বন্ধের দাবীতে ছাত্র-জনতার বিক্ষোভ  সড়ক অবরোধ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
জানযট নিরসনে রূপগঞ্জের কাঞ্চন সেতুর টোল আদায় বন্ধের দাবীতে গতকাল ২২সেপ্টেম্বর রবিবার টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে ছাত্র-জনতা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এময় সড়কের উভয়দিকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশ গ্রহণ করেন। মানববন্ধন পূর্বক সভায় বক্তব্য রাখেন কাঞ্চন পৌরসভার কাউন্সিলর মফিকুল ইসলাম, কাঞ্চন পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক কোহিনূর আলম, ছাত্র দলের হৃদয়, জিতু আহম্মেদ, রাকিব হাসান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ২০০৬ সালে কাঞ্চন সেতু নির্মাণের পর থেকে এ সেতুতে চলাচলকারী যানবাহনে টোল আদায় শুরু হয়। সে সময় ১০ বছর পর্যন্ত এ টোল আদায় হবে বলে জানানো হয়েছিলো। কিন্তু সেতু নির্মাণের ১৮ বছর পার হলেও এখনো এ সেতুর টোল আদায় করা হচ্ছে। বর্তমানে সেতুর দুই পাশের সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে ভরা। টোল আদায়ের কারনে প্রতিদিন এখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ যাত্রীরা। টোলপ্লাজাটি সড়কের কাঞ্চন সেতুর পূর্ব পাশ থেকে সরিয়ে কাঞ্চন সেতুর পশ্চিম পাশে অথবা কালাদী কিংবা সুবিধাজনক স্থানে স্থানান্তরের করতে হবে। অন্যথায় এ সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হবে।
খবর পেয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলার গ-সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, সেনাবাহিনীর মেজর শরীফ, রূপগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সকল দাবী দ্রæত বাস্তবায়নের আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করে অবরোধ তুলে নেয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD