1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার পোরশায় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দুপচাঁচিয়ায় মাদকসহ গ্রেফতার দুই

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ        

  • প্রকাশিতঃ শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৬ বার পঠিত

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত।

রাজশাহী ব্যুরো ঃ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই স্লোগানে রাজশাহীতে ২১ দিনব্যাপি বিভাগীয় বৃক্ষমেলা সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেল ৪টায় নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম শরীফ উদ্দিন।

সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ।  অনুষ্ঠানে বক্তব্য রাখেন নার্সারি মালিক সমিতির সভাপতি শাহেদুজ্জামান সরকার সঞ্জু।

রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সামাজিক বন অঞ্চল, বগুড়া, বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম, স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুুলিশ কমিশনার অনির্বাণ চাকমা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ড. এ.বি.এম শরীফ উদ্দিন  বলেন, প্রকৃতি থেকে অক্সিজেন নেয়া এবং কার্বন-ডাই-অক্সাইড দেয়ার মাধ্যমে আমরা বেঁচে থাকি। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের ব্যাপক বৃক্ষরোপণ করতে হবে। আমাদের সন্তানকে বৃক্ষ সম্পর্কে জানাতে হবে এবং নগর পরিকল্পনাবিদদের সবুজ নগরায়ণে বৃক্ষ রোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে হবে। সুশোভিত ফুল, ফলের সাথে বহুবর্ষজীবী বৃক্ষ লাগানোর প্রয়োজনীয়তার গুরুত্বারোপ করেন তিনি। জলাশয় সংরক্ষণ, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্বারোপ করে তিনি সকলকে ব্যাপক বৃক্ষরোপণ করতে অনুরোধ জানান। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রয়াসে এ কাজটি করতে হবে।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহীতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

সামাজিক বন বিভাগ রাজশাহীর আয়োজনে ও জেলা প্রশাসন রাজশাহীর সহযোগিতায় গত ১ সেপ্টেম্বর নগর ভবন গ্রীন প্লাজায় এ বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলায় ৩৪ টি স্টল অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী নার্সারি মালিকগণের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।#

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD