1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত

দিনাজপুরে সাংবাদিকদের সাথে এসপি নাজমুল হাসানের মত বিনিময়। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

দিনাজপুরে সাংবাদিকদের সাথে এসপি নাজমুল হাসানের মত বিনিময়।

সাবু রায় ( বিকে) দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে সাংবাদিকদের সাথে দিনাজপুর জেলার নবাগত পুলিশ সুপার নাজমুল হাসান এসপি এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার( ১৮সেপ্টেম্বর )সকাল১১টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিকদের সাথে পরিচয় হন তিনি,প্রধান অতিথির বক্তব্যে এসপি নাজমুল হাসান বলেন মানুষ যে যাই রাজনৈতিক মতাদর্শের হোক,ব্যবসায়ী হোক,সাধারন মানুষ হোক এমন কি কোন অপরাধী হোক সর্বাগ্রে আমাদের জনগণের অধিকার নিশ্চিত করতে হবে।কোন মানুষ যেনো কোনো বৈষম্যের শিকার না হয়।মানুষ যখন কোনো বৈষম্যের শিকার হবে তখন সে মন থেকেই বৈষম্যের বিরুদ্ধে কাজ করতে পারবে।এসপি নাজমুল হাসান বলেন আমি বৈষম্যের বিরুদ্ধে,যে কোনো অপরাধ নির্মূলে এবং মাদক নির্মূলে আপনাদের সহোযোগিতা নিয়ে কাজ করতে চাই।এর পাশাপাশি তিনি বলেন আমাদের কাজের কোনো ব্যত্যয় ঘটলে সাংবাদিকরা যেনো অবগত করেন,এবং পুলিশের দ্বারা কেউ যেনো হয় রানির শিকার না হয়,এদিকে ও খেয়াল রাখতে হবে।তিনি আরো বলেন বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান,থানা এবং পুলিশ ফাড়ীগুলো থেকে লুট হওয়া অস্ত্র,পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার অভিযান চলছে। পুলিশকে যে ভাবে ব্যবহার করা হয়েছে তাতে পুলিশের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে। এ অবস্থায় পুলিশকে ঘুরে দাড়াতে হবে। এবং মানুষের প্রতি পুলিশের বিশ্বাসের জায়গায় ফিরিয়ে আনতে হবে পুলিশ হবে জনতার,অন্যয়ের বিরুদ্ধে।এসময় দিনাজপুর দুই প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সকল সাংবাদিক,অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস মোঃ আনোয়ার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন সহ মিডিয়া এবং ইলেকট্রনিক প্রিন মিডিয়ার সংবাদ কর্মীর ভাইয়েরা অনেকেই উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD