1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত

নালিতাবাড়ীতে জালে আটকা পড়ল অজগর, বনে অবমুক্ত আল-আমিন স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

নালিতাবাড়ীতে জালে আটকা পড়ল অজগর, বনে অবমুক্ত

আল-আমিন স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার একটি মরিচ ক্ষেতের জালে আটকা পড়া অজগর উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে বন বিভাগ খবর দিলে উদ্ধারকৃত অজগরটি তারা বনে অবমুক্ত করেন। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে হাতিপাগার গ্রামের সিরাজুল ইসলাম নামে এক কৃষকের ক্ষেতে অজগর সাপটি পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ওই গ্রামের নাহিদ ও লুৎফর নামে দুই যুবক মাছ ধরার জন্য গাছ থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ করতে ভোগাই নদীর ধারে যায়। এসময় তারা কৃষক সিরাজুল ইসলামের মরিচের ক্ষেতের আইলে সুতার জাল দিয়ে বানানো বেড়ায় একটি বড় সাপ আটকে থাকতে দেখে। পরে তারা কাছ গেলে সাপটি অজগর বলে চিনতে পারে এবং স্থানীয় নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানকে খবর দেয়। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান বিষয়টি বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তাকে জানান। পরে বন বিভাগের লোকজন এসে বিকেলে অজগর সাপটি উদ্ধার করে নিয়ে যায়। এসময় অজগর সাপটি দেখতে আশপাশের উৎসুক মানুষ ভিড় করে।

ধারণা করা হচ্ছে, নদীপথে পাহাড়ের গহীন থেকে অজগর সাপটি ভেসে এসে নদীর ধারের ক্ষেতের জালে আটকা পড়েছিল।

উদ্ধারকৃত অজগর সাপটি লম্বায় ৮ ফুটের উপরে এবং ওজন প্রায় ৯ কেজি বলে জানিয়েছেন মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম। তিনি জানান, গায়ে আটকে থাকা জাল কেটে সন্ধ্যায় সম্পূর্ণ সুস্থ অবস্থায় অজগর সাপটি মধুটিলা বনে অবমুক্ত করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD