1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

সমাজে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবীর আদর্শ বাস্থবায়ন করতে হবে : অধ্যাপক ড.ফয়জুল হক। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

সমাজে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবীর আদর্শ বাস্থবায়ন করতে হবে : অধ্যাপক ড.ফয়জুল হক

ওসমানীনগর প্রতিনিধি:
শাহ্ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.ফয়জুল হক বলেছেন, সমাজে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবীর আদর্শ বাস্থবায়ন করতে হবে। আরবের অন্ধকার যুগে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ (স:) কে দিয়ে অসংখ্য অগণিত মানুষকে আলোর পথ দেখিয়েছিলেন। পথহারা মানুষ পেয়েছিল মুক্তির সন্ধান। প্রতিষ্ঠিত হয়েছিল শান্তির সমাজ। আজকের আধুনিক জাহেলিয়াতের যুগেও সংঘবদ্ধভাবে রাসুল (স:) এর আদর্শ বুকে লালন করলে সোনালী সমাজ প্রতিষ্ঠিত হবে। তাই সকল মানুষের কাছে রাসুলের আদর্শ প্রচার করতে হবে।
তিনি সোমবার সকাল ১১টায় ওসমানীনগর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ইসলামী সমাজকল্যাণ পরিষদ,ওসমানীনগর এর উদ্যোগে আয়োজিত সিরাত মাহফিলে প্রধান অতিথির আলোচনায় উপরোক্ত কথা বলেন।
পরিষদের সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান এবং সহ-সাধারণ সম্পাদক আলিম রাজ এর সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আলাচনা রাখেন মাজলিসুল মুফাসসিরিন এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার,ইসলামী আলোচক মাওলানা সাদিক সিকান্দার। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ সোহরাব আলী,নায়েবে আমীর রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন,সেক্রেটারি আনহার আহমদ, কবি শিকদার মুহাম্মদ কিবরিয়া, কবি ডা.মাশুকুর রহমান, পরিষদের সাবেক সভাপতি আব্দুল কাইয়‚ম,ইসলামী ব্যাংক গোয়ালাবাজার শাখা ব্যবস্তাপক মাসউদুর রহমান,জামায়াত নেতা রেদওয়ান খান,এ এস এম জাকারিয়া চৌধুরী।
উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শাফির আহমদ, ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মুমিন,তাজপুর ইউপি জামায়াতের আমীর মিজানুর রহমান, তাজপুর ইউপি জামায়াতের আমীর সার্জেন্ট শায়েস্তা মিয়া,উপজেলা শিবিরের সভাপতি লতিফুর রহমান,সাবেক সভাপতি সুলতান আহমদ,তাজপুর ডিগ্রী কলেজ শাখা শিবিরের সভাপতি তোফায়েল আহমদ,পরিষদের সহ-সভাপতি বশির আহমদ,আফছর আলী,আব্দুল মালেক,সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া কাওছার,অর্থ সম্পাদক জাহেদ আহমদ, সদস্য শিব্বির আহমদ চৌধুরী,আমজাদ হোসেন সুমন,ছালেহ আহমদ,রহমত আলী,আব্দুল মুমিন,জিয়াউর রহমান প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD