1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত

মাজার ভাঙচুরের প্রতিবাদে রাজবাড়ীতে ভক্তদের মানববন্ধন ও বিক্ষোভ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

মাজার ভাঙচুরের প্রতিবাদে রাজবাড়ীতে ভক্তদের মানববন্ধন ও বিক্ষোভ

জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার

১৬ সেপ্টেম্বর, সোমবার দুপুর ১২ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বৃষ্টিতে ভিজে ঘণ্টাব্যাপী তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

বাংলাদেশের বিভিন্ন জায়গায় খানকা শরীফ ও মাজারে হামলা ও ভাঙচুর করার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মাজার ভক্ত ও সাধুরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে আমরা দেখছি বারো আউলিয়ার বাংলাদেশে বিভিন্ন জেলায় কিছু দুষ্কৃতকারীরা মাজার ও খানকা শরীফে হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। স্বাধীন বাংলাদেশে যা মোটেও কাম্য নয়। রাজবাড়ী জেলার পাগল ফকির সাধু গুরু ভক্ত বাউল শিল্পীরা স্বাধীন বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস স্যারের নিকট এসব ধর্মীয় সংঘাত বন্ধের জোরালো দাবি জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে এসব ধর্মীয় উপাসনালায়ে হামলা, লুটপাট ও ভাঙচুর বন্ধ করার জন্য বিশেষভাবে আবেদন করছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মুরাদ সাই পাগল, মো. ইসলাম বয়াতি, সোরাপ মাস্টার, আতিয়ার বাউল।
এসময় উপস্থিত ছিলেন, পাভেল বাউল, জাহাঙ্গীর পাগলা, আবজাল বাউল, মামুন বাউল, রিপন বাউল, রিপন ক্ষেপা, জুয়েল বাউল, আরিফ বাউলসহ চিশতিয়া, কাদেরিয়া, লালন বাউলসহ মাজার ভক্তবৃন্দরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD