1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহীতে শয়ন ঘরে বিধবার গলাকাটা লাশ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

রাজশাহীতে শয়ন ঘরে বিধবার গলাকাটা লাশ

মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী পবা প্রতিনিধি

রাজশাহীতে এক আদিবাসী বিধবা নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার দুপুরে নগরের শাহমখদুম থানার রায়পাড়ায় নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশটি ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি একাই থাকতেন ওই বাড়িতে।

নিহতের নাম শ্রী রাণী (৫০)। তাঁর স্বামী অজয় পাঁচ বছর আগে মারা গেছেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, জানান, শ্রী রাণীর আপন বলতে কেউ নেই। স্বামীর মৃত্যুর পর তিনি বাড়িতে একাই থাকতেন। রোববার দিবাগত রাতের কোনো এক সময় নিজ বাড়িতে তাঁকে গলা কেটে হত্যা করা হয়। সকালে প্রতিবেশীরা তার বাড়ি গিয়ে ঘরের মেঝেতে গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেন।

তিনি আরও জানান, লাশ উদ্ধারের আগে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এর পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ নিয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। কে বা কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সব বিষয় নিয়ে তদন্ত করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD