1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

ফেরীতে থামছে না, তিন তাসের নামে ডাকাতি। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৭ বার পঠিত

 

ফেরীতে থামছে না, তিন তাসের নামে ডাকাতি

সুজন খন্দকার স্টাফ রিপোর্টার ঃ দেশের বহুল পরিচিত মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ফেরীঘাট৷ সদ্য এই ঘাটে রাতের অন্ধকারে ফেরীগুলোতে চলছে তিন তাস খেলার নামে ডাকাতি।

ভুক্তভোগীরা বলছেন, ঘাট থেকে ফেরী ছাড়ার পর ১২-১৫ জনের তিন তাস নামধারী একদল ডাকাত একটি ইঞ্জিন নৌকা নিয়ে ফেরীতে প্রবেশ করে। এসময় তারা সাধারণ যাত্রী ও চালকদের ১০০ টাকায় ৩০০ টাকা, ৫০০ টাকায় ১৫০০ টাকা ও ৫০০০ টাকায় ১৫,০০০ টাকাসহ যে যত বেশি টাকা ধরবে তার তিনগুন টাকা জিতবে বলে লোভ দেখিয়ে হাতিয়ে নেয় নগদ টাকা,স্বর্নলংকার,
মোবাইল,ঘড়ি ইত্যাদি। এনিয়ে ভুক্তভোগীরা বারবার স্থানীয় নৌপুলিশের কাছে অভিযোগ করলেও মিলছে না সমাধান। ফলে ঝুঁকি নিয়ে ফেরীতে চলাচল করছে মানুষ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ওসি ছগির বিশ্বাস বলেন, সংবদ্ধ এই চক্রটিকে আটক করার চেষ্টা করছে নৌপুলিশ।

৫ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর পাটুরিয়া ফেরীঘাটের নৌপুলিশ ফাঁড়ি ভাংচুর করে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এখন পর্যন্ত এই ফাঁড়িটি চালু না হওয়ার সুযোগে সক্রিয় হয়ে ওঠেছে তিন তাস নামধারী ডাকাত চক্রটি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD