1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহীর সেই যুবলীগ নেতা রুবেল রিমান্ডে। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮১ বার পঠিত

রাজশাহীর সেই যুবলীগ নেতা রুবেল রিমান্ডে

মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী পবা প্রতিনিধি

রাজশাহীতে বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হাতে দুই পিস্তল নিয়ে গুলিবর্ষণকারী যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার দুপুরে  রাজশাহীর মেট্টোপলিটন আদালত-১ -এর বিচারক ফয়সাল তারেক এ আদেশ দেন।

বোয়ালিয়া মডেল থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, রুবেলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিজ্ঞ বিচারক পাঁচ দিনের রিমান্ড মুঞ্জুর করে।

এর আগে শুক্রবার কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। শনিবার রাতে তাকে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় সৌপদ করা হয়। তাকে দুইটি হতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি।

৫ আগস্ট দুপুরে রাজশাহীর আলুপট্টি এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি চালায় রুবেলসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওইদিন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় ২ শিক্ষার্থী। এ ঘটনায় রুবেলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে এরই মধ্যে হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়েছে।

রুবেল রাজশাহী মহানগর যুবলীগের সদস্য। সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীও ছিলেন তিনি। তার বাড়ি নগরের চন্ডিপুর এলাকায়।

নিজ এলাকা ছাড়াও নগরীর বেশ কয়েকটি এলাকায় রুবেলের দুর্ধর্ষ ক্যাডার বাহিনী ও শক্তিশালী মাদক সিন্ডিকেট রয়েছে। এই ক্যাডার বাহিনীর মাধ্যমেই জমি দখল, মাদক, জুয়া, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সবকিছু নিয়ন্ত্রণ করতেন তিনি। হাফ ডজন মামলার আসামি হয়েও ২০২৩ সালে সিটি করপোরেশন নির্বাচনে হলফনামায় তথ্য গোপন করে প্রার্থী হয়েছিলেন তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD