1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯১ বার পঠিত

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী

উৎসবমুখর পরিবেশে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজশাহী নগরীর শিরোইল এলাকায় অবস্থিত রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।  শোভাযাত্রাটি শিরোইল বাসটার্মিনাল থেকে রেলগেট হয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে এসে শেষ হয়। রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের নেতৃত্বে এ শোভাযাত্রায় রাজশাহী টেলিভিশন জার্ণালিষ্ট এসোসিয়েশনের ( আরটিজেএ) সভাপতি ও মোহনা টিভির রাজশাহী ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল অতিথি হিসেবে অংশগ্রহন করেন।

পরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও রাজশাহী সাংবাদিক কল্যান সমিতির মহাসচিব, বাংলাদেশ প্রতিদিন ও দেশ টিভি প্রতিনিধি কাজী শাহেদ, বৈশাখী টিভির সিনিয়র সাংবাদিক আব্দুস সাত্তার ডলার ও বরেন্দ্র প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ফারুক আহমেদ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  এসময় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রেসিডিয়াম মেম্বার আবু কাওসার মাখন, শাহিনুর রহমান সোনা, লিয়াকত হোসেন, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মন্ডল, সহ-সভাপতি আনসার তালুকদার স্বাধীন, সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন, কোষাধ্যক্ষ ওদুদুজ্জামান সুবাস, প্রচার সম্পাদক রাফিজ বিন সরকার পাভেল, ক্রীড়া সম্পাদক ফায়সাল হোসেন, নির্বাহী সদস্য আল আমিন পাপন, এসএম শফিকুল আলম ইমন, আক্তার হোসেন হীরা, সদস্য শাহাবুদ্দিন, মিজানুর রহমান, সাবিত হাসান রনি, ইসাহাক আলী পিন্টু, শেখ রহমতুল্লাহ, মাসুদ পারভেজ, আলফাজ হোসেন, লাইক, রুকাইয়া চৌধুরী, মনোয়ার হোসেন, হাবিল উদ্দিন, নাজমুল হক, আবুল হাসেম, হাবিবর, আব্দুল হক, শাহাদত, ইমাম হোসেন, রকিবুল হাসান, নাসির, মানিক, রমজান আলী, মোহন, শফিকুল ইসলাম, ওলিউল্লাহ, কামাল হোসেন, আসগর আলী সাগর, নুরুল ইসলাম সবুজ, সাকিবুল ইসলাম স্বাধীন, ঈসরাফিল, সুমন হোসেন, রবিউল ইসলাম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD