1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত

কিশোরগঞ্জে সদর ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

কিশোরগঞ্জে সদর ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন।

মোঃ সবুজ মিয়া,স্টাফ রিপোর্টার:

নীলফামারীর কিশোরগঞ্জে ৬নং সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবু’র উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন,এতে প্রায় দুই হাজার সুবিধাভোগী অংশগ্রহণ করেন।

আজ ১৫ সেপ্টেম্বর সকাল ১০:৩০ মিনিট ঘটিকার সময় ৬নং সদর ইউনিয়ন পরিষদের মুল গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবু বলেন,গত ৩১ আগস্ট শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ পন্থী বিএনপির নেতাকর্মীরা শত্রুতার জেড়ে আমার বড় ভাই মাসুদ রানা পাটোয়ারী ও সাবেক বিএনপির সাধারণ সম্পাদকের উপর অতর্কিত হামলার উদ্দেশ্যে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাকে না পেয়ে দোকানে লুটপাট করেন।পরে তারা আমার ভাই মাসুদ রানা পাটোয়ারীকে খোঁজার জন্য লাঠি শোটা নিয়ে পরিকল্পিত ভাবে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসেন এসময়ে আমি তাদের কথা শোনার জন্য সামনে যাই। সেখানে তারা আমাকে মারধর শুরু করেন। পরে ইট পাটকেল দিয়ে আমার মাথায় আঘাত করা করেন। এতে করে তারা আমার ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত ভাবে হামলা চালিয়ে জিনিসপত্র ভাংচুর ও লুটপাট করে প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেন।সে সময় আমি আহত হলে স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, আমার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আমাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।পরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তারা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বাইরের লোক দিয়ে আমার অপসারণের দাবিতে মানববন্ধন করে আমার নামে মিথ্যা কথা উল্লিখ করে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ায়।

তিনি আরোও বলেন আমি চেয়ারম্যান থাকাকালীন সময়ে কারো কোন টাকা পয়সা খাইনি।
সরকারি সকল সুযোগ সুবিধা সাধারণ মানুষকে দিয়েছি। আমার ইউনিয়নের সকল মানুষের পাশে সব সময় আমি দাড়িয়েছি। এতে করে ৬নং সদর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যসহ সরকারি বিভিন্ন সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD