
ওসমানীনগরে ইলিয়াস আলীর সন্ধান কামনায় মিলাদ ও দোয়া
ওসমানীনগর(সিলেট)থেকে নিজস্ব সংবাদদাতা
সিলেট-২ আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান কামনায় ওসমানীনগরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের মোতিয়ারগাও গ্রামের মিলন চৌধুরীর বাড়ীতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ জমির হোসেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ইউপি সদস্য শাহিন আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন, গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মন্নান বক্স, সাধারন সম্পাদক সাহাব উদ্দিন সুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক রেজোয়ানুর রহমান রেজন, ওয়ার্ড বিএনপির সভাপতি সমছু মিয়া, সহ সভাপতি বাছন মিয়া, সহ সভাপতি উস্তার আলী, ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক এহিয়া রহমান, প্রচার সম্পাদক ইজাদ আলী, ইউপি যুবদলের সহ সভাপতি আমির আলী, সাংগঠনিক সম্পাদক ওয়েছ আহমদ প্রমুখ। মাহফিলে মিলাদ ও দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের খতিব মাওলানা আহমদ আলী।