1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ।

রাজশাহী ব্যুরো ঃ সারা দেশের ন্যায় রাজশাহী মহানগরীতে আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি জুশনে জুলুশ (শোভাযাত্রা), মিলাদ-ওয়াজ মাহফিল ও ধর্মীয় সভাসহ বিভিন্ন ধরণের অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ)। এ উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

দিনটি উদযাপন উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর ১(ঢ); ২৯ এর ১ (ক), (খ) ও ৩৩(গ) ধারার অর্পিত ক্ষমতাবলে আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাজশাহী মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারকদ্রব্য ব্যবহার, অস্ত্র-শস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরকদ্রব্য বহন ও ব্যবহার এবং উচ্চস্বরে মাইক বাজানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ ১৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD