1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক! প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন।

নেত্রকোণার কলমাকান্দায় প্রকৃতি সুরক্ষায় সবুজ সংহতি গঠন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

নেত্রকোণার কলমাকান্দায় প্রকৃতি সুরক্ষায় সবুজ সংহতি গঠন

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় সবুজ সংহতি (গ্রিন কোয়ালিশন) গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সবুজ সংহতি বিষয়ক এক মত বিনিময় সভায় এ কোয়ালিশন গঠন করা হয়।কলমাকান্দা প্রেসক্লাব কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলমাকান্দার গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ (বারসিক) এর আয়োজনে এ সভা হয়।কলমাকান্দা বারসিকের সমন্বয়কারি গুঞ্জন রেমার  সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য দেন বারসিক এর নেত্রকোণার  আঞ্চলিক সহযোগী সমন্বয়কারী শংকর ম্রং ।এ সময় বক্তব্য রাখেন, প্রাক্তণ উপজেলার ভাইস চেয়ারম্যান  আফরোজা বেগম শিমু, শিক্ষক অমল চন্দ্র দেব, শিক্ষক মোঃ শাহজাহান কবির, মহাদেও নদ রক্ষা কমিটির সভাপতি লুয়ের নংমিন, কৃষক ফেরদৌস ওয়াহিদ, আব্দুল মোতালেব, সাংবাদিক এনামুল হক তালুকদার, সাবেক ইউপি সদস্য কুমকুম নকরেক ও সুরচী রংদি প্রমূখ।সভায় বিভিন্ন কৃষক, শিক্ষার্থীসহ নানান শ্রেণী পেশার  ব্যক্তি অংশ নেন ।সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক পরিবেশ, কৃষিপ্রতিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষা করা এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা বর্তমান পরিবর্তিত সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের সীমাহীন লোভের কারণে আজ প্রকৃতির অন্যান্য সৃষ্টি (প্রাণী, বৃক্ষ, লতাপাতা), পাহাড়, বন, নদ-নদী জলাশয়-জলাধার সবই ভয়াবহ বিপন্নতার পথে। প্রকৃতির ওপর নির্ভরশীল সৃষ্টির সেরা ‘জীব’ বলে দাবিদারদের একটি শক্তিশালী অংশ (অর্থ, বিত্ত, ক্ষমতায় দাপটে কোনো কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশ) এ বিপন্নতা তৈরির জন্য দায়ী।সভা শেষে প্রাক্তণ উপজেলার ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম আহবায়ক ও শিক্ষক অমল চন্দ্র দেবকে সদস্য সচিব করে সবুজ সংহতির (গ্রীন কোয়ালিশন) আংশিক কমিটি ঘোষণা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD