1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক! প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন।

রাজশাহী পবায় উপজেলা দলিল লেখক সমিতির নতুন সদস্যদের যোগদান সভা। দৈনিক নয়া কণ্ঠ         

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

রাজশাহী পবায় উপজেলা দলিল লেখক সমিতির নতুন সদস্যদের যোগদান সভা।

মোস্তাফিজুর রহমান রানা,রাজশাহী পবা প্রতিনিধি

রাজশাহীর পবায় উপজেলা দলিল লেখক সমিতির নতুন সদস্যদের যোগদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর এক অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

পবা উপজেলা দলিল লেখক সমিতির আহবায়ক মনিরুজ্জামান দুলালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন  রাজশাহী জেলা দলিল লেখক সমিতির সভাপতি এসএম আয়নাল হক।

বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা দলিল লেখক সমিতির আহবায়ক কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান সবুজ, সমিতির সাবেক কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন। এ অনুষ্ঠানের মাধ্যমে ২৫ জন দলিল লেখক এই কমিটিতে যোগদান করেন।

পবা উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক লুৎফার রহমান তারেকের পরিচালনায় বক্তব্য রাখেন ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম মডি ও পুঠিয়া দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের।

পবা দলিল লেখক সমিতির আহবায়ক কমিটিতে ভর্তি ফি জমাদানের মাধ্যমে তাদেরকে সদস্যপদ দেয়া হয় এবং এ অনুষ্ঠানের মাধ্যমে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD