1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক! প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন।

রাজবাড়ীতে সড়কে শৃঙ্খলা ও ট্রাফিকের মনোবল ফেরাতে আবার কাজ করছেন শিক্ষার্থীরা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

রাজবাড়ীতে সড়কে শৃঙ্খলা ও ট্রাফিকের মনোবল ফেরাতে আবার কাজ করছেন শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার

শৃঙ্খলা ফেরানো ও সচেতনা বাড়াতে রাজবাড়ীতে আবারো সড়কে নেমেছে শিক্ষার্থীসহ রোভার স্কাউট সদস্যরা। বুধবার সকাল থেকে রাজবাড়ী শহরের বড়পুল এলাকায় ট্রাফিক পুলিশের পাশাপাশি শিক্ষার্থীদের দ্বায়িত্ব পালন করতে দেখা যায়।

এসময় সড়কে নিয়ম মেনে যান চলাচল, পথচারীদের পারাপার, হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের সচেতন করার পাশাপাশি হেলমেট পরতে অনুরোধ জানান শিক্ষার্থীরা।

রোভার স্কাউট সদস্যরা বলেন, জেলা পুলিশের নির্দেশে সড়কের যানজট, সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করার পাশাপাশি মোটরসাইকেল চালকদের সচেতন করতে কয়েকটি স্কুল-কলেজের রোভার স্কাউট সদস্য ও শিক্ষার্থীরা কাজ শুরু করেছেন। ৫ আগস্টের পর যেভাবে সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করেছিলেন, ঠিক সেভাবে এখন পুলিশকে সহায়তা করছেন তারা।

রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা ও মানুষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল করতে রাজবাড়ী জেলা পুলিশ ছাত্র-জনতার সহায়তায় নতুন উদ্যমে মাঠে নেমেছে। প্রাথমিকভাবে আমরা জনগণ ও যানবাহনের চালকদের সচেতন করছি। হেলমেট ছাড়া রাজবাড়ী সড়কে মোটরসাইকেল চালানো যাবে না। কোনো মোটরসাইকেলচালক হেলমেট ছাড়া বাইক চালালে তাকে হেলমেট নিয়ে আসতে বাধ্য করা হচ্ছে। এই সচেতনতামূলক কার্যক্রম কিছুদিন চলমান থাকবে। পরবর্তীতে কেউ আইন না মানলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD