1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

বালিয়াকান্দিতে ব্রিজের পাশের ব্লক তুলে সরকারি জায়গা দখল, ঘর নির্মাণের অভিযোগ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

বালিয়াকান্দিতে ব্রিজের পাশের ব্লক তুলে সরকারি জায়গা দখল, ঘর নির্মাণের অভিযোগ

মো. আক্কাস আলী খান
বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কঠুরাকান্দি ঘোড়ামাড়া চন্দনা ব্রিজের পাশে সরকারি জায়গা দখল করে ব্রিজ ও রাস্তার রক্ষাকৃত ব্লক সরিয়ে ঘর তোলার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব‍্যাক্তি একই এলাকার মৃত হামেদ আলী শেখের ছেলে মো. আরশেদ আলী শেখ। এব‍্যাপারে এলাকাবাসী একত্র হয়ে অভিযুক্ত আরশেদ আলী শেখের নামে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ পত্র জমা দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বালিয়াকান্দি ঘোড়ামাড়া চন্দনী নদীর উপরে নির্মিত ব্রিজের পাশে ব্রিজ ও রাস্থা রক্ষা বাধের ব্লক ভেঙে ঘর তৈরি করছে আরশেদ আলী শেখ। স্থানীয় এলাকাবাসী বারবার নিষেধ করা সত্বেও ঘর নির্মাণ বন্ধ করেননি অভিযুক্ত আরশেদ। অবশেষে এলাকাবাসী বাধ‍্য হয়ে সকলের যৌথ স্বাক্ষরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করেন।

এব‍্যাপারে এলাকাবাসির পক্ষে মালেক, ফয়েজ, কুদ্দুছ, কুমারেশ ও আব্দুল্লাহ নামের বেশ কয়েকজন অভিযোগ করে বলেন, ব্রিজ ও রাস্তার ব্লক তুলে সরকারি জায়গা দখল করে আরশেদ আলী জবর-দখল করে ঘর তৈরি করছে। আমরা বারবার নিষেধ ও কাজে বাধা দেয়ার পরেও সে ঘর তৈরি করতে থামেননি। এমতাবস্থায় আমরা বাধ‍্য হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছি।

এব‍্যাপারে অভিযুক্ত আরশেদ শেখের মুঠোফোনে ফোন করলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।

বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার হাসিবুল হাসান জানান, এব‍্যাপারে একটা অভিযোগ পেয়েছি। এ ব‍্যাপারে তদন্ত সাপেক্ষে ব‍্যবস্থা নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD