1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬২ বার পঠিত

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজু মিয়া (২৮) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে । সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে বাড়ির পাশেই মোটরের লাইন সংযোগ দিতে গিয়ে ঘটনাস্থলেই সাজু মিয়ার মৃত্যু হয়।

সাজু মিয়া শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের মধ্যে লংগর পাড়া গ্রামের মো: আবুল কাশেমের ছেলে । সে স্থানীয় দিলু বেপারি বাজারে নিজ দোকানে ওয়েল্ডিং মিস্ত্রির কাজ করতো। তার স্ত্রীসহ ৬ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। সাজু মিয়ার অকাল মৃত্যুতে পরিবার’সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল লতিফ মিয়া সাজু মিয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তের মাধ্যমে লাশ দাফন করার জন্য অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD