1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

ভোলায় আজকের পত্রিকার পাঠক বন্ধুর কমিটি গঠন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

ভোলায় আজকের পত্রিকার পাঠক বন্ধুর কমিটি গঠন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি, ভোলা

ভোলায় আজকের পত্রিকার পাঠক বন্ধু ভোলা জেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। অদ্য ৬ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ১০ টার দিকে ভোলা প্রেসক্লাবে আজকের পত্রিকার জেলা প্রতিনিধি ও পাঠক বন্ধুর ভোলা জেলা সমন্বয়ক মোঃ সাইফুল ইসলাম আকাশের সভাপতিত্বে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাগত বক্তব্য প্রধান করেন আজকের পত্রিকার সহ- সম্পাদক ও পাঠক বন্ধুর কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ আব্দুর রাজ্জাক। এ সময় বক্তারা বলেন, আজকের পত্রিকা দেশের প্রতন্ত্র অঞ্চলের খবরগুলো খুব দ্রুত জনগণের মাঝে পৌঁছে দিচ্ছে, দেশের ক্লান্তি লগ্ন সময়ে আজকের পত্রিকার ভূমিকা ছিল অপরিসীম।

তারা বলেন আজকের পত্রিকার অন্যতম একটি প্ল্যাটফর্ম পাঠক বন্ধু, পাঠক বন্ধুর মাধ্যমে তরুণ শিক্ষার্থী এবং সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের প্রতিভা গুলো সহজেই বিকশিত করতে পারছে। তারা আর-ও বলেন, সাম্প্রতিক দেশের ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা’সহ বিভিন্ন জেলায় বন্যা কবলিত এলাকায় আজকের পত্রিকার পাঠক বন্ধু পরিবার নিরলস ভাবে কাজ করে গেছে যা দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন লাভ করেছে।

এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলামিন শাহরিয়ার, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি জহিরুল হক, চ্যানেল এস ও দেশের কন্ঠের জেলা প্রতিনিধি মোঃ মনসুর আলম, ভোলা ক্যাব এর সভাপতি মোঃ সুলাইমান, দৈনিক আজকের দর্পণের জেলা প্রতিনিধি আশরাফুল আলম সজীব, দৈনিক ভোলার বাণীর স্টাফ রিপোর্টার ইয়ামিন হাওলাদার, কবি ও সাংবাদিক মোঃ মহিউদ্দিন, নিহার মোশাররফ, ভোলা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মনিরুল ইসলাম, দৈনিক আমাদের বাংলার ভোলা জেলা প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন সহ ভোলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ ও পাঠক বন্ধুরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে বক্তব্য প্রধান করেন প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠক বন্ধুর সদস্য জাবেদ হাসান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD