1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

রাবিতে ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দপ্তরে নতুন নিয়োগ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

রাবিতে ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দপ্তরে নতুন নিয়োগ

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্র উপদেষ্টা এবং জনসংযোগ দপ্তরে এসেছে নতুন মুখ। ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম কনক। অন্যদিকে জনসংযোগ দপ্তরের প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব গুরুত্বপূর্ণ প্রশাসনিক দুটি পদে তাদেরকে নিয়োগ দেন। ইতোমধ্যেই তারা দায়িত্ব গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ২০১৩ সালে ওই বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরের বছর সহকারী অধ্যাপক এবং ২০২০ সালে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল‌্যবোধে বিশ্বাসী প্রগ‌তিশীল শিক্ষক সমা‌জে‌র সদস‌্য।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের নতুন প্রশাসক অধ্যাপক আখতার হোসেন ২০০৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে ২০০৬ সালে সহকারী অধ্যাপক, ২০১৫ সালে সহযোগী অধ্যাপক ও ২০২২ সালে অধ্যাপক পদে উন্নীত হন।

অধ্যাপক আখতার হোসেন কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে ১৯৮৮ সালে এসএসসি ও ১৯৯০ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে স্নাতক ও ১৯৯৪ সালে স্নাতকোত্তর পাশ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD