1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

কটিয়াদীতে শিশু জিদনী হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানবন্ধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭০ বার পঠিত

কটিয়াদীতে শিশু জিদনী হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানবন্ধন

খন্দকার সেলিম রেজা, স্টাফ রিপোর্টার
আজ বৃহস্পতিবার ৫ ই সেপ্টেম্বর ২০২৪ খ্রি.কিশোরগঞ্জের কটিয়াদীতে শিশু জিদনী হত্যার প্রতিবাদে প্রগতিশীল ছাত্র সমাজের ব্যানারে মানববন্ধন করেছে এলাকাবাসী।নিহত জিদনী কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের পূর্ব চাতল গ্রামের শরীফ মিয়ার মেয়ে।সে রাজধানীর লালবাগের একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো।এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায় গত ২২ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার সময় নিহতের মরদেহ একটি এ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়িতে নিয়ে আসে কয়জন লোক।পরিবারের সদস্যরা জিদনীর গায়ে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখতে পেয়ে মুজাহিদ নামের একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। কটিয়াদী মডেল থানার এসআই মো:মহসীন জানান,প্রাথমিক সুরতহাল শেষে এটি পরিকল্পিত হত্যা বলে মনে হয়েছে।তাই ময়না তদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পরে নিহতের চাচা মাহফুজ মিয়া বাদী হয়ে গত ২৭ শে আগষ্ট রাজধানীর লালবাগ থানায় হত্যা মামলা দায়ের করেছে।আজ দুপুরে এ হত্যার সুষ্ট তদন্ত করে অপরাধীদের ফাঁসি দেয়ার দাবীতে প্রথমে চাতল স্কুল প্রাঙ্গনে ও পরে মানিকখালি রেলওয়ে স্টেশনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেেছে এলাকাবাসী ও সাধারণ শিক্ষার্থীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD