1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার পোরশায় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দুপচাঁচিয়ায় মাদকসহ গ্রেফতার দুই

রাজশাহীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীর ওপর হামলা। দৈনিক নয়া কণ্ঠ                     

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৯ বার পঠিত

রাজশাহীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীর ওপর হামলা।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাফিউল ইসলাম শিপু (৩৫) নামের এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ৪০ হাজার টাকা পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী।

 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ নগরীর হেতেমখাঁ এলাকার সদর হাসপাতালে’র সামনে ব্যবসায়ী শিপুর ওপর হামলার ঘটনা ঘটে। ব্যবসায়ী শিপু হেতমখাঁ সবজীপাড়ার সেকেন্দার আলীর ছেলে।

 

স্থানীয়রা জানান, শিপু নগরীর হেতেমখাঁ এলাকার সদর হাসপাতালের মোড় এলাকায় ব্যবসা করেন। সবজীপাড়ার সোহেলের ছেলে শুভ (২০), আদিলের ছেলে আলিম (২০), সেন্টুর ছেলে অরাক(২০) সহ ৫/৬ জন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মেরে জখম করে।

 

ব্যবসায়ী শিপু জানান, আমাকে মারধর করার পর দোকান ভাংচুর, ফুড ভ্যান গাড়ি ভাংচুর, গাড়িতে থাকা ১০ হাজার টাকা, ৭ হাজার টাকার সিগারেট লটুপাট করে নিয়েছে। প্রায় ৪০ হাজার টাকা পরিমাণ আমার ক্ষতি হয়েছে। সে সময় কাফিউল ও শুভ এগিয়ে এসে আমাকে উদ্ধার করে। এলাকাবাসীর সহযোগীতায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি’তে ভর্তি করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD