1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার।

আড়াই ঘণ্টায় রাজশাহীতে ১০ মিলিমিটার বৃষ্টিপাত। দৈনিক নয়া কণ্ঠ      

  • প্রকাশিতঃ বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

আড়াই ঘণ্টায় রাজশাহীতে ১০ মিলিমিটার বৃষ্টিপাত।

মোস্তাফিজুর রহমান রানা,রাজশাহী পবা প্রতিনিধি

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাতটা ১০ মিনিট থেকে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। কখনো থেমে থেমে, আবার অঝোরধারায় বৃষ্টি চলছে।

অবিরাম চলা বৃষ্টিপাত সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঝরেছে ১০ মিলিমিটার। বৃষ্টিপাত এখনও গুঁড়ি গুঁড়ি অব্যাহত রয়েছে।

সাত সকালের প্রায় আড়াই ঘণ্টার এই বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকার রাস্তায় কোথাও জমেছে পানি। এই বৃষ্টির কারণে সব থেকে বেশি বেগ পেতে হচ্ছে কর্মজীবী এবং স্কুল কলেজগামী শিক্ষার্থীদের।

বৃষ্টি মাথায় নিয়ে তাদেরকে নিজ নিজ গন্তব্যে  ছুটতে হচ্ছে। সকালে কর্মস্থল, স্কুল ও বিভিন্ন প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন, তাদের চরম ভোগান্তিতে পরতে দেখা গেছে।

ব্যাটারিচালিত রিকশা চালক এন্তাজ আলী বলেন, সকালের এই সময়টা আমাদের কাজের সময়। বৃষ্টি সকালে শুরু হয়েছে। এই বৃষ্টিতে ভিজে ভাড়া নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। শরীরে রেইনকোট থাকলেও তাতে বৃষ্টি মানছে না। একটা ভাড়া নামিয়ে আরেকটা ভাড়া তুলতে শরীর ভিজে যাচ্ছে।

আর এ সময়টা বসে থাকলে সারাদিন কাজ কম হবে। কারণ এই সময়টাই মানুষ সকালে বের হয় বাসা থেকে। তাই বৃষ্টিতে ভিজে হলেও তাদের ভাড়া নিয়ে যেতে হচ্ছে।

কলেজ শিক্ষার্থী সৌরভ  বলেন, কলেজে একটু কাজ আছে,  যেতে হবে। বৃষ্টিতে সঙ্গে ছাতা থাকলেও শরীর বা কাপড় ভিজে যায়। অটোতে একসাথে বসলেও শরীরে পানি পড়ে। বৃষ্টি উপেক্ষা করে যেতে হবে, কিছু করার নাই।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আনোয়ারা বেগম  বলেন, রাজশাহীতে সকাল ৭টা ১০ মিনিটে বৃষ্টিপাত শুরু হয়েছে। সকাল সাড়ে নয়টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১০ মিলিমিটার। বৃষ্টিপাত এখনও ঝরছে। দিনভর এমন পরিস্থিতি থাকতে পারে।

তিনি আরও বলেন, গত ০১ সেপ্টেম্বর বৃষ্টি হয়েছে ৪ দশমিক ৫ মিলিমিটার। তার আগের দিন বৃষ্টিপাত হয়েছে ৫ দশমিক ৪ মিলিমিটার।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। আর সোমবার (২ সেপ্টেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD