1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার।

মনোহরদী উপজেলা খিদিরপুর ইউনিয়ন বিএনপির অফিস ভাঙ্গচুর ও আহত ১। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

মনোহরদী উপজেলা খিদিরপুর ইউনিয়ন বিএনপির অফিস ভাঙ্গচুর ও আহত ১

মোঃ মোবারক হোসেন নাদিম
নরসিংদী জেলা প্রতিনিধি,

২ রা সেপ্টেম্বর ২০২৪ ইং সোমবার নরসিংদীর মনোহরদী উপজেলা খিদিরপুর ইউনিয়ন বিএনপির অফিস ভাঙ্গচুর ও আহত একজন নিরীহ প্রতিবন্ধী।
ঘটনা স্থলে গিয়ে জানা যায়, আজ সকাল ১১টার সময় মনোহরদী উপজেলা খিদিরপুর ইউনিয়নে অবস্থিত খিদিরপুর বাজারের বিএনপির অফিসে কিছু দুষ্কৃতকারী দলবল ও অস্ত্র, দা,বল্লাম, ছুরি নিয়ে আংতকিত ভাবে হামলা চালায়। বিএনপির অফিসে টানানো জিয়াউর রহমান, খালেদা জিয়ার ও তারেক রহমানের ছবি, চেয়ার টেবিল সহ আসবাপত্র ভাংচুর করে চলে যায়। এমন ভয়ংকর ঘটনা শুনে আমরা সাংবাদিক টিম ঘটনা স্থলে সন্ধ্যায় সময় উপস্থিত হলে আমাদের চোখের সামনে লোকজন নিয়ে দ্বিতীয় দফায় আবার হামলা চালায় ও ভাঙচুর করে। খুজ নিয়ে জানা যায় রতনের ছেলে বাক প্রতিবন্ধী হিমেল দায়ের কোপে গুরুতর আহত হয় এবং দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আমরা সাংবাদিক বৃন্দ কোনরকম নিরাপদে ঘটনা স্থল ত্যাগ করি।আমরাও খুব আতংকে ছিলাম আমাদের সামনে দিয়ে দেশী অস্ত্র নিয়ে মহড়া দেয় এবং দুই গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, একপর্যায়ে দুই পক্ষই সংঘর্ষ বেঁধে যায়। এতে একজন মারাত্মক ভাবে আহত হয়। জনসাধারণ কঠিন আতংকে মাঝে খিদিরপুর বাজারের অবস্থান করছে।

জনসাধারণের দাবি দুষ্কৃতকারিদের প্রতিহত করুন।
নিজেদের রাজনীতি মহড়ায় জনসাধারণের ভোগান্তি এটা মেনে নেওয়া যায় না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD