1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার।

নীলফামারীতে ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১০ বার পঠিত

নীলফামারীতে ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :

 

নীলফামারীর কিশোরগঞ্জে সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুর পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এতে প্রায় দুই হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

রোববার (১ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

এসময়ে বক্তরা বলেন, জাতীয় পার্টির মনোনীত কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের বিভিন্ন বরাদ্দ না দিয়ে আত্মসাৎ করেছেন। তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছে। গতকাল রাতে তিনি তার নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর চালায়। এঘটনায় বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এমতাবস্থায় তার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে তারা মানববন্ধন করেন।

এতে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD