1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার।

নেত্রকোণা ও পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

নেত্রকোণা ও পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেত্রকোণা ও পূর্বধলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশে ভয়াবহ বন্যার কথা বিবেচনা করে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিষ্ঠা বার্ষিকীর ৫ দিনের অনুষ্ঠান সংক্ষিপ্ত করে সাশ্রয়ী অর্থ ত্রাণ তহবিলে জমা করা হবে।নেত্রকোণা জেলা বিএনপির উদ্যোগে সকালে ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১১টায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক, সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী, কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী, জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান, সাবেক সভাপতি  এড্ নুরুজ্জামান নুরু, সিঃ যুগ্ম আহবায়ক এড্ মাহফুজুল হকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অপরদিকে পূর্বধলা উপজেলা বিএনপির উদ্যোগে দুপুরে স্থানীয় হ্যালিপ্যাড মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পূর্বধলা উপজেলা বিএনপির সিঃ যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব ফকিরের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক সায়েদ আল মামুন শহীদ ফকিরের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ধানের শীষের নমিনি আলহাজ্ব আবু তাহের তালুকদার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আব্দুর রহিম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব,  আবুল হাসনাত ব্যাপারী, সালাহ্ উদ্দিন নওয়াব, আব্দুর গফুর, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের ফকির, উপজেলা কৃষক দলের সভাপতি মজিবুর রহমান,  স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হানিফ উদ্দিন রানা, যুগ্ম আহবায়ক কাজী মুমিনুল মুন্না, সদস্য শেখ মুজাহিদুল ইসলাম লেলিন, যুবদলের সিঃ যুগ্ম আহবায়ক মিজানুর রহমান তালুকদার, উপজেলা ছাত্রদলের  আহবায়ক সালমান রহমান পল্লব, সদস্য সচিব সাজু আহমেদ প্রমূখ। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিদেহী আত্মার মাগফেরাত এবং বেগম খালেদা জিয়া  ও তারেক রহমানের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD