1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

বালিয়াকান্দিতে সুনামধন্য ইউপি সদস্য কাজীশহিদুল ইসলামের দাফন সম্পন্ন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

বালিয়াকান্দিতে সুনামধন্য ইউপি সদস্য কাজীশহিদুল ইসলামের দাফন সম্পন্ন

মোঃ জাহিদুর রহিম মোল্লা
(বালিয়াকান্দী)ঃ রাজবাড়ী

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম সাঈদ (৫৫) এর দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩০ আগষ্ট) সকাল ১০টায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পরপর তিনবারের নির্বাচিত সফল সদস্য ও প্যানেল চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম সাঈদ এর নামাজে জানাজা বহরপুর রেলওয়ে ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় জেলার বিভিন্নস্থান থেকে কয়েক হাজার ধর্মপ্রান মানুষ অংশগ্রহণ করেন।

ব্যাক্তিগত জীবনে তিনি ২ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন। তিনি বিশিষ্ট সমাজ সেবক ছিলেন। এলাকায় তার ছিল অধিক জনপ্রিয়তা ছিলো । যার প্রেক্ষিতে পরপর তিন বার বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিলেন।
তিনি ছিলেন ক্রীড়া প্রেমী একজন মানুষ। বহরপুর রেলওয়ে ফুটবল মাঠে আন্তঃজেলা ফুটবল আয়োজনের কমিটি বাড়াদী, নারায়ণপুর, বহরপুর, শেকাড়া (বিএনবিএস) কমিটির ২৪ বারের সফল সভাপতি হিসেবে ফুটবল আয়োজন করে মানুষের মাঝে দিয়ে গেছেন ব্যাপক বিনোদন। এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে রয়েছে তার অসান্যা অবদান। সম্প্রতি উক্ত মাঠে বাণিজ্য মেলারও সফল সংগঠক ছিলেন তিনি। মৃত্যুকালে ১ মেয়ে, ২ ছেলে, স্ত্রীসহ অসংখ্য ভক্ত অনুরাগী রেখে গেছেন।
কাজী শহিদুল ইসলাম সাঈদ
বৃহষ্পতিবার ২৯ আগষ্ট বিকাল চারটায় হটাৎ অসুস্থ হলে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয় বিকাল ৫টায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শুক্রবার ১০টায় জানাজা শেষে শেকাড়া শাহ্ পালোয়ান জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD