1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়িতে পানখাইয়া পাড়ায় পার্কিং করা চাঁদের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা শেখ সোহেল রানা টিপুর নির্দেশনায় রাজবাড়ীতে মশাল মিছিল, ১০ নভেম্বরের অবরোধের সমর্থন পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় স্বীকৃতি পেল চুয়াডাঙ্গা, সেরা জেলা প্রশাসক লুৎফুন নাহার দামুড়হুদায় দুই ক্লিনিকে যৌথ অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন স্ত্রীর ভালোবাসা ও ত্যাগে নতুন জীবন পেলেন নালিতাবাড়ীর সাজু, স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের আকস্মিক অভিযান শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ অশ্রুসিক্ত জানাজা শেষে চিরনিদ্রায় ছাত্রদল সভাপতি কুমারের মা ‎

উদাস বাউল – শাহজালাল সুজন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২১৭ বার পঠিত

উদাস বাউল

শাহজালাল সুজন

বাউল চলে মেঠো পথে
ক্ষেতের আইল ধরে,
একতারা টা হাতে নিয়ে
মা মাটির গান স্বরে।
কখনো বা নদীর বাঁকে
তাল মিলিয়ে চলে,
দুঃখ ব্যথা ছন্দ গানে
সুরে সুরে বলে।
উদাসী ভাব চালচলনে
দেখতে ছন্নছাড়া,
শুদ্ধ মানুষ মন মন্দিরে
বাউল গানের ধারা।
আউলা কেশে দেশান্তরী
নেয় তো ভবের মায়া,
প্রকৃতি আর মানুষ মাঝে
খুঁজে আসল কায়া।
গানের সুরে ফুটে ওঠে
দেশ মাতৃকার বুলি,
উদাস বাউল ঘুরে বেড়ায়
কাঁধে নিয়ে ঝুলি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD