
পোরশায় বন্যার্তদের সাহায্যে শিক্ষার্থীদের টাকা সংগ্রহ
ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
তিনটি গ্রুপে বিভক্ত হয়ে বাংলাদেশের বন্যা কবলিত মানুষদের সাহায্যে পোরশা উপজেলার গাংগুরিয়া হাটে অর্থ সংগ্রহ করলেন গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজের বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা।
গতকাল উপজেলার গাংগুরিয়া ডিগ্রী কলেজের এইচএসসি, স্নাতক শ্রেণীর শিক্ষার্থীরা তিনটি দলে বিভক্ত হয়ে রাস্তায় চলাচলকারী বিভিন্ন গাড়ির যাত্রী ও হাটে ক্রেতা বিক্রেতার কাছ থেকে দেশের বন্যা কবলিত ১৩ টি জেলার জনগণের দুর্ভোগের কথা ভেবে মোট ৩৩ হাজার ২১২ টাকা সংগ্রহ করেন।
ডিগ্রী কলেজের শিক্ষার্থী সাব্বির হোসেন সহ তার সহপাঠী এই তিনটি দলে বিভক্ত হয়ে হাট ও রাস্তার তিনটি পয়েন্ট থেকে টাকা গুলো সংগ্রহ করেন। ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী তাদের সার্বিক সহযোগিতা করেন।
ইসমাইল হোসেন
পোরসা নওগাঁ
০১৭৩৩১৮৩৫৩৮