1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার।

ওসমানীনগরে নিখোঁজের তিনদিন পর গলিত লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদের জন্য আটক-৪। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৫১ বার পঠিত

ওসমানীনগরে নিখোঁজের তিনদিন পর গলিত লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদের জন্য আটক-৪

ওসমানীনগর(সিলেট)থেকে নিজস্ব সংবাদদাতা::

ওসমানীনগরে নিখোঁজের তিন দিন পর আব্দুল জলিল (৪৮) নামের এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার উসমানপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের জাহির উল্লার ছেলে। গতকাল বুধবার দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিপুর গ্রামের দিলদার হোসেনের বাড়ির একটি টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় নিহত আব্দুল জলিলের ছেলে লায়েছ মিয়া(১৮) হত্যা মামলা করবেন বলে জানান।

আব্দুল জলিলের পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের আব্দুল জলিল তার ছেলের বিয়ের জন্য স্বর্ণ ক্রয় করতে তাজপুর বাজারে আসেন। এ সময় তাজপুর বাজারের তাসনিম ভেরাইটিজ স্টোরের কর্মচারী চক ভাড়েরা গ্রামের কামরান আহমদ(২৫) ও কাদিপুর গ্রামের মাদক ব্যবসায়ী ছালেক মিয়া (৩৫) তাদের কাছে কম মূল্যে স্বর্ণ ক্রয় করার প্রস্তাব দেন। এতে নিহত আব্দুল জলিল কামরান ও ছালেকের কাছ থেকে স্বর্ণ ক্রয় করার আগ্রহ প্রকাশ করে অগ্রিম দেড় লক্ষ টাকা প্রদান করেন। ২৫ আগস্ট বিকাল ৪টার দিকে আরো দেড় লক্ষ টাকা দিয়ে চার ভরি স্বর্ণ নিজের হেফাজতে নিতে বাড়ি থেকে তাজপুর বাজারে আসার পর তিনি নিখোঁজ হন। নিখোঁজের তিন দিন পর কাদিপুর গ্রামের তবারক আলী তছিমের ছেলে ছালেক মিয়ার প্রতিবেশি দিলদার হোসেনের বাড়ির একটি টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা নিহত আব্দুল জলিলের কাছে স্বর্ণ বিক্রির কথা বলে প্রতারণা করে টাকা আত্মসাতের জন্য ছালেক মিয়ার ঘরেই সংঘবদ্ধভাবে তাকে হত্যা করে লাশ গুম করে রাখে। এ ঘটনায় ছালেক মিয়া ও তার স্ত্রী তামান্না বেগম, দোকান কর্মচারী কামরান আহমদ ও সানী নামের মোট চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদেরকে আটক করেছে বলে জানাগেছে।

ওসমানীনগর থানা ওসি(তদন্ত) প্রজিত কুমার দাশ বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। এ বিষয়ে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে। মামলা দায়ের প্রস্তুতি চলছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD