1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ছাত্র কে কুপিয়ে হত্যা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ছাত্র কে কুপিয়ে হত্যা

মোঃ আবু সুফিয়ান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আব্দুল করিম (১৫) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৭ আগষ্ট) সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের দাদনচক এলাকার আদিনা ফজলুল হক কলেজের পাশে একটি আম বাগানে থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ।

নিহত করিম শিবগঞ্জে হাউসনগর এলাকার আব্দুস সাত্তারে ছেলে ও হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।

নিহতের পারিবার ও স্থানীয়রা জানায়, গতকাল সোমবার সন্ধ্যার দিকে করিম বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে কে বা কারা করিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর আম বাগানে মরদেহ ফেলে পালিয়ে যায়। সকালে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে  তাকে কুপিয়ে হত্যার পর আম বাগানে মরদেহ ফেলে পালিয়ে যায়। নিহতের শরীরের একাধিক জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD