1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার।

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভা বিক্ষোভ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভা বিক্ষোভ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিকের ফাঁসির দাবিতে রূপগঞ্জ উপজেলা বিএনপি সভা ও বিক্ষোভ মিছিল বের করেছে। গতকাল ২৬আগষ্ট সোমবার পূর্বাচলের ৩০০শ’ ফুট সড়কের সমু মার্কেট এলাকায় তারা এ কর্মসূচি পালন করে। সমু মার্কেট এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি হাজী সেলিম, আব্দুল আজিজ মাস্টার, এডভোকেট গোলজার হোসেন, এডভোকেট হেলাল উদ্দিন, নুরুন্নবী ভুঁইয়া, হাবিবুর রহমান বাবুল, হাজী আব্দুল মতিন, সানাউল্লাহ, শফিকুল ইসলাম, জিন্নত আলী, মনির হোসেন, রফিক ভুঁইয়া, এডভোকেট আলম খাঁন মোশারফ মোল্লা, মানসুর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সারা দেশের হত্যা, খুন ও গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীরা জড়িত। গত ১৭বছর ধরে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা, মামলা, অত্যাচার-জুলুম নির্যাতন চালিয়ে গুম-খুন করা হয়েছে। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে ফাঁসি দিতে হবে। অন্যথায় বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সভায় গণহত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিচার করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি তারা আহŸান জানায়।
পরে তারা সমু মার্কেট থেকে কাঞ্চন সেতু পর্যন্ত বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD