1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

নেত্রকোণা কারাগারের জেলার উম্মে সালমার অপসারণের দাবিতে মানববন্ধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২৭৩ বার পঠিত

নেত্রকোণা কারাগারের জেলার উম্মে সালমার অপসারণের দাবিতে মানববন্ধন

শহীদুল ইসলাম রুবেল,নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণা জেলা কারাগারের জেলার উম্মে সালমার কারাগারের অভ্যন্তরে স্বেচ্ছাচারিতা, নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে চাকুরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।ভুক্তভোগী নেত্রকোণা জেলার সচেতন সমাজ এ মানববন্ধনের আয়োজন করে।জেলা শহরের মোক্তারপাড়াস্থ জেলা প্রেসক্লাবের সামনের সড়কে সোমবার বেলা ৩টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে জেলার উম্মে সালমার কারাগারে অভ্যন্তরে স্বেচ্ছাচারিতা, নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবদুল মান্নান তালুকদার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান চৌধুরী, পৌর বিএনপির সাবেক সভাপতি মাসুদুল আজিজ টিটু, নেত্রকোণা জেলা জিয়া পরিষদের সভাপতি সানাউল হক মাসুম, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি, সহ-সভাপতি ইসলাম উদ্দিন খান চঞ্চল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক
অনিক মাহাবুব চৌধুরী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, নেত্রকোণা জেলা কারাগারের জেলার উম্মে সালমা কারাবিধি না মেনে কয়েদীদের সাথে সর্বদা দুর্ব্যাবহার করেন। কারাগারের অভ্যন্তরে কয়েদীদের অত্যন্ত নিন্মমানের খাবার পরিবেশন করা হয়। স্বৈরাচারী হাসিনা সরকারের আনুকুল্য লাভের জন্য তার নির্দেশে বিএনপি জামাত শিবিরের নেতাকর্মীদের ওপর অমানুষিক নির্যাতন করা হয়। কয়েদীর স্বজনরা কেউ দেখা করতে গেলে কারাগারের গেইটে অতিরিক্ত টাকা আদায় করা হয়।নেত্রকোণা জেলা কারাগারের জেলার উম্মে সালমার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD