1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

রাজশাহী ব্যুরো ঃ এনটিভির রাজশাহীর স্টাফ রিপোর্টার শ.ম. সাজুকে আহ্বায়ক ও দৈনিক কালবেলার রাজশাহী ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুলকে সদস্য সচিব করে ৭ (সাত) সদস্য বিশিষ্ট রআহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুপুরে রাজশাহী প্রেস্কক্লাব মিলনায়তনে নির্বাহী কমিটির এক তলবি সভায় এই কমিটি গঠন করা হয়। এর আগে সভায় পূর্বের কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত করা হয়।

তলবি সভায় সভাপতিত্ব করেন- রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন। সভায় কমিটির সহ-সভাপতি শ.ম সাজু, আহসান হাবীব অপুসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নতুন গঠিত আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, দৈনিক ইত্তিফাকের স্টাফ রিপোর্টার মো. অনিসুজ্জামান, এসএ টিভি রাজশাহী ব্যুরো প্রধান জিয়াউল গনি সেলিম ও ইত্তেফাকের ফটোসাংবাদিক আজাহার উদ্দিন।

এই আহ্বায়ক কমিটি আগামী ৩ (তিন) মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করবেন এবং যথাযথ নিয়ম প্রতিপালন করে নতুন সদস্যপদ প্রদানের উদ্যোগ নেবেন বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

তলবি সভা শেষে প্রেসক্লাব মিলনায়তনে রাজশাহীতে কর্মরত গণমাধ্যম কর্ম ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী প্রেসক্লাবের সদস্য সরকার শরিফুল ইসলাম, মঞ্জু আরা খাতুন, ওয়ালিউর রহমান বাবু, জামাল উদ্দিন, মুস্তাফিজুর রহমান মিশু,বিএফইউজের যুগ্ম মহাসচিব রাশেদ  রিপন,  রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট ্এ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির মহাসচিব কাজী শাহেদ,সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম জুলু, আব্দুস সাত্তার ডলার, মোঃ সালাউদ্দিন, মুস্তাফিজুর রহমান রাশেল, এনায়েত করিম, রাজু আহম্মেদ, মাইনুল হাসান জনি, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামশুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, রাজশাহী কলেজ রির্পেোটার্স ইউনিটির সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক এস আলী দুর্জয়, সহ সভাপতি আবু সাঈদ রনি, সাখাওয়াত হোসেনসহ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD