1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোণায় সংবাদ সম্মেলন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৭১ বার পঠিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোণায় সংবাদ সম্মেলন

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি:

প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পূর্বধলা উপজেলা বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।রবিবার (২৫ আগস্ট) দুপুরে নেত্রকোণা প্রেসক্লাবের তৃতীয় তলায় সম্মেলন কক্ষে পূর্বধলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংযোগী সংগঠন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পূর্বধলা উপজেলা বিএনপির সদস্য উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি, নেত্রকোণা সরকারী কলেজ ছাত্র সংসদের (ছাত্রদল প্যানেলের) সাবেক কমনরুম সম্পাদক শেখ মোজাহিদুল ইসলাম লেলিন। তিনি বলেন, গত ২৩ আগষ্ট দৈনিক কালবেলা পত্রিকায় ‘অনুপ্রবেশ ইস্যুতে বিএনপির অনেকে সমঝোতায় ব্যস্ত’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের ধানের শীষের নমিনী নেত্রকোণা জেলা বিএনপির তিন বারের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদারের বিরুদ্ধে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকজনকে দলে ভেড়ানোর চেষ্টা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ও আওয়ামীলীগের নেতা ও সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ঘনিষ্ট হয়ে বিএনপির বিভিন্ন কর্মসূচীতে উপস্থিত থাকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমি ছাত্র জীবন থেকেই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার গতিশীল নেতৃত্বের প্রতি আস্থাজ্ঞাপন করে তারুণ্যের অহংকার দেশনায়ক
তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিগত স্বৈরাচার
বিরোধী প্রতিটি আন্দোলন সংগ্রামে আবু তাহের তালুকদারের নেতৃত্বে রাজপথে সর্বদা সক্রিয় ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, নেত্রকোণায় ৮৮ ব্যাচের বন্ধুদের নিয়ে ‘বন্ধু ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন রয়েছে। সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়ও ৮৮ ব্যাচের বন্ধু হিসেবে আমাদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে মিলিত হওয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই দৈনিক কালবেলায় এ ধরণের সংবাদ প্রকাশিত হয়েছে। তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিক বন্ধুদেরকে আরো বস্তুনিষ্ট এবং দায়িত্বশীল হওয়ার আহবান জানান।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব আব্দুর রহিম তালুকদার,পূর্বধলা উপজেলা আহবায়ক কমিটির সিঃ যুগ্ম
আহবায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান সায়েদ আল মামুন শহীদ ফকির, সালাহউদ্দিন নওয়াব, আবুল হাসনাত, উপজেলা কৃষকদলের সভাপতি মজিবুর রহমান,উপজেলা ছাত্রদলের আহবায়ক সালমান রহমান পল্লব ও সদস্য সচিব সাজু আহমেদ সাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD