1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার
(নারায়ণগঞ্জ):
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী ও গাজী গ্রæপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে(৭২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪আগষ্ট শনিবার রাতে রাজধানীর শান্তিনগরের তার নিকটাতœীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন বলেন, সাবেক ব্স্ত্র ও পাটমন্ত্রীকে শান্তিনগরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি সেখানে আত্মগোপনে ছিলেন। সেখান থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ,আড়াইহাজার, সোনারগাঁ,সিদ্ধিরগঞ্জ থানায় গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নামে পৃথক পাঁচটি হত্যা মামলা করা হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিতে রূপগঞ্জের নব কিশোলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) হত্যাকান্ডের ঘটনায় গত ২১ আগস্ট তার খালা রিনা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। এ মামলায় গোলাম দস্তগীরের ছেলে গোলাম মর্তুজা পাপ্পাসহ ৪৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ৬০ জনকে আসামি করা হয়।
প্রসঙ্গত নারায়ণগঞ্জ- ১ (রূপগঞ্জ) আসনের টানা ৪ বারের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD