1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় বানভাসি মানুষের পাশে বিএনপি। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় বানভাসি মানুষের পাশে বিএনপি

মেহেরপুর প্রতিনিধি ঃদেশে চলমান বন্যা পরিস্থিতিতে অসহায় বানভাসি গণমানুষের সহায়তায় ত্রাণ সংগ্রহ কর্মসূচি হাতে নিয়েছে মেহেরপুর জেলা বিএনপির একাংশ।

শনিবার (২৪ আগষ্ট) বিকেলে শহরের টিএনটি এলাকায় আনুষ্ঠানিকভাবে বন্য কবলিত অসহায় মানুষের জন্য ত্রাণ সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ত্রাণ সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ওমর ফারুক লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আলমগীর খান ছাতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ।

বন্যাকবলিত মানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আমরা বন্যা কবলিত এলাকার জন্য ত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করেছি। আপনারাও যার যার জায়গা থেকে ত্রাণ কর্মসূচিতে সবাই অংশগ্রহণ করুন।

জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফরিদুল হক, রেজাউল, খাইরুল, জেলা যুবদলের সহসভাপতি আনিসুর রহমান লাবলু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক, সাবেক ইউপি সদস্য মুস্তাক রাজা, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জান স্বপন,জেলা জিয়া মঞ্চের আহবায়ক অ্যাড নজরুল ইসলাম, সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সহসভাপতি নাহিদ মাহবুব সানি। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD