1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের আলোচনা সভা ও পুরস্কার বিতরন – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৩১৭ বার পঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরন।

মোস্তাফিজুর রহমান ঃ রাজশাহী

মঙ্গলবার (৮ আগস্ট ) রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনাসভা এবং পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পার্থ সারথি বিশ্বাস সভাপতি, রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক প্রধান অতিথি ও উপাধক্ষ প্রফেসর মোহা: অলিউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । প্রধান অতিথি তার বক্তব্যে শোকাবহ ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদসহ জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণ করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শ ও জিবনকর্ম তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু বাঙ্গলিজাতিকে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছেন । বঙ্গবন্ধুর ইতিহাস পরিপূর্ণভাবে জানলে , দেশের প্রতি, ভাষার প্রতি সর্বোপরি মানুষের প্রতি তাঁর ভালোবাসা কতটা গভীর, কতটা আন্তরিক ছিলো তা জানা যাবে । এ ছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, আজমত আলী রকি, সৌদিয়া ফেরদৌস, উম্মে ইসরাত জাহান ও সহযোগী অধ্যাপক সৈয়দ নাদিম আখতার, প্রভাষক মো: তাকবীর হাসান, মো: মঞ্জু হোসেন এবং মনোবিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের ছাত্র ছাত্রী গণ । আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । অনুষ্ঠানটি মনোবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র সানোয়ার হোসেন সঞ্চালন করেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD