1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহীতে আওয়ামী লীগের ৭১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। দৈনিক নয়া কণ্ঠ                                           

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

রাজশাহীতে আওয়ামী লীগের ৭১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা।

মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী পবা প্রতিনিধি

রাজশাহীতে বাড়ি ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণের অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের ৭১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

২১ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন মহানগরীর বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু। বৃহস্পতিবার রাতে বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন তিনি। মামলায় ৫০ অজ্ঞাত নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- রাসিক প্যানেল মেয়র ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমিন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম রয়েল, বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু এবং রাসিক ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও শাহ মখদুম থানা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক তৌহিদুল হক সুমন।

বিএনপি নেতা মিলু মামলার এজাহারে উল্লেখ করেন, ২২ জুলাই আসামিরা বেলা ১২টার দিকে দেশীয় অস্ত্র হাঁসুয়া, রামদা, চাইনিজ কুড়াল, চাকু, জিআই পাইপ ও আগ্নেয়াস্ত্র নিয়ে তার ষষ্ঠিতলার বাড়িতে অতর্কিত হামলা করে। এ সময় আসামিরা বাড়ির ভেতরে প্রবেশ করে ইলেকট্রনিক সামগ্রীসহ ব্যবহৃত পণ্য লুট ও ভাঙচুর করে।

মিলু তার এজাহারে আরও উল্লেখ করেন, আসামিরা আগ্নেয়াস্ত্র থেকে গুলিবর্ষণ করে। তারা আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার এবং নগদ তিন লাখ ২৫ হাজার টাকা লুট করে। আসামিরা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

বোয়ালিয়া মডেল থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, বিএনপি নেতা মিলুর মামলাটি রেকর্ড করা হয়েছে। ইতোমধ্যে আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। তবে আসামিদের অধিকাংশই পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান থাকবে বলেও জানান ওসি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD